সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে ফ্রি অক্সিজেন সেবা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ জুলাই, ২০২১

নদী বেষ্টিত জেলার হিজলা, মুলাদী ও কাজিরহাট থানা এলাকার করোনা আক্রান্ত রোগীদের মধ্যে বাসায় গিয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছেন আর্তনাদ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
জেলা শহর থেকে দুর্গম হিজলা, মুলাদী, কাজিরহাট এলাকায় বসবাসরত মানুষ যাতে করোনায় আক্রান্ত হলে অক্সিজেন সংকটে না পরেন সেজন্য গত ৭ জুলাই থেকে নিজস্ব অর্থায়নে সংগঠনের কর্মীরা এ সেবা দিয়ে আসছেন। হটলাইন নাম্বারে (০১৭৪৩-১৬৬৮৬২) কল দিলে বাসায় পৌঁছে যাচ্ছে বিনামূল্যে অক্সিজেন সেবা।
আর্তনাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফোরকান মাহমুদ বলেন, প্রতিনিয়ত অসংখ্য মানুষ কল করছে কিন্তু সিলিন্ডার সংখ্যা কম হওয়ায় তাদের সবাইকে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া মুলাদীতে অক্সিজেন রিফিল করার ব্যবস্থা না থাকায় বরিশাল শহরে গিয়ে অক্সিজেন রিফিল করতে বেগ পেতে হচ্ছে। তিনি আরও বলেন, সিলিন্ডার সংখ্যা বাড়াতে পারলে চাহিদা অনুযায়ী অধিক মানুষকে সেবা প্রদান করা সম্ভব হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।