সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

করোনা আক্রান্ত হয়ে শেবাচিমে চিকিৎসাধীন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের মৃত্যু

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ জুলাই, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার (২৯)।

বুধবার দুপুরে শেবাচিমের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম জানান, সানিয়া আক্তার সাত মাসের অন্তঃসত্তা ছিলেন। গত ১২ জুলাই তিনি ঝালকাঠি সদর হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন টেস্টে করোনা পজেটিভ নিশ্চিত হন। তার স্বামী ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএইচএম ইমরানুর রহমানও একইদিন করোনা পজেটিভ নিশ্চিত হয়েছেন।

তিনি আরও জানান, অন্তঃসত্তা হওয়ায় ওইদিনই সানিয়া আক্তারকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ১৬ জুলাই তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। অন্তঃসত্তা হওয়ায় সানিয়া আক্তারের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিলো। এছাড়া তার প্রচুর শ্বাসকষ্ট ছিলো। ফলে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়ে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।