সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে করোনায় মৃত ব্যক্তিদের দাফন বিষয়ে ধর্মীয় প্রতিনিধিদের প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ জুলাই, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে কোভিড-১৯ সংক্রমন মহামারী আকার ধারন করেছে। করোনা পরীক্ষায় ৯০% আক্রান্ত ধরা পড়ছে। উপজেলায় ইদানিং বেশ কয়েকজন করোনা রোগে মৃত্যু বরন করেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং উপজেলা দাফন কমিটির আহবানে বুধবার (২৮) জুলাই সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে করোনায় মৃত ব্যক্তিদের দাফন বিষয়ে ধর্মীয় প্রতিনিধিদের অংশ গ্রহনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলায় করোনায় মৃতব্যক্তিদের দাফন কমিটির আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান। উপজেলায় করোনায় মৃত ব্যক্তিদের দাফন/ সৎকার বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রশিক্ষনে দিকনির্দেশনামুলক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। উম্মুক্ত আলোচনায় ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পুরোহিত/ ঠাকুরগণ আলোচনায় অংশ গ্রহন করেন। ডা. হুমায়ুন কবীর বলেন, আমরা বর্তমানে করোনা মোকাবেলায় ব্যাপক ঝুঁকির মধ্যে আছি। উপজেলার গ্রাম-গঞ্জে করোনা মহামারী আকার ধারন করেছে। তিনি বলেন, করোনা ভ্যাকসিন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।