শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে বিদ্যুৎ স্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ জুলাই, ২০২১

নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎ স্পর্শে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নির্মাণ শ্রমিক উপজেলার কালিকাপুর ইউনিয়নের হরপুর গ্রামের মৃত আসমতের পুত্র কালাম প্রাং (৩৭)।

জানা যায়, কালাম প্রাং গত মঙ্গলবার দুপুরের দিকে একই গ্রামের আব্দুর রশিদের বাড়িতে নির্মাণ কাজ করছিলেন। এ সময় একটি রড দাঁড় করালে ওই বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে লেগে যায়। সাথে সাথে তিনি বিদ্যুতায়িত হয়ে ছিঁটকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।