সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ জুলাই, ২০২১
যমজের সঙ্গে যমজের বিয়ের স্বপ্ন অনেকেই দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এল টাঙ্গাইল জেলার ভূঞাপুর থেকে। বিয়ে হয়েছে এই উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের যমজ মেয়ের সঙ্গে গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের যমজ ছেলের।
দুই যমজ ভাই আল আমিন ও আমিনুল ইসলামের সঙ্গে ১ লাখ টাকা মোহরানায় যমজ বোন ফাতেমা ও ফারজানা ইসলামের বিয়ে হয়েছে। ২২ জুলাই অনুষ্ঠিত এই বিয়েতে দাওয়াত না পেলেও অনেকে এসেছেন। এমনই একজন রফিকুল ইসলাম বলেন, ‘যমজের সঙ্গে যমজের বিয়ে, বিষয়টি ভিন্নরকম। দাওয়াত না থাকলেও বিষয়টি অন্য রকম হওয়ায় সেখানে গিয়ে ঘুরে এসেছি।’ বেশ ভালোই লেগেছে। আলাদাভাবে দুই বোন এবং দুই ভাইয়ের বিয়ে হচ্ছে তা-ও একই অনুষ্ঠানের মাধ্যমে। ২৭ জুলাই বিয়ের ছবি ফেসবুকে ভাইরাল হলেও দুই যমজ দম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন নেটিজেনরা।
জানা যায়, ফাতেমা ও ফারজানা দুজনই মাস্টার্স শেষ করেছেন। আল আমিন ও আমিনুল মাস্টার্স পাস করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে চাকরি করেন।
যমজ বোনের ফুফাতো বোনজামাই রবিউল ইসলাম জানান, ঘটকের মাধ্যমে যমজ বোনের জন্য যমজ ছেলের সন্ধান পাওয়া গেছে। বিষয়টি অনেকটা কাকতালীয়ভাবে মিলে গেছে। পরে লকডাউনের কারণে সীমিত পরিসরে বিয়ের কাজ শেষ করা হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।