সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে দৈনিক জাহান পত্রিকার সম্পাদকের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ জুলাই, ২০২১

জাতীয় দৈনিক জাহান ও দৈনিক বাংলার দর্পণ পত্রিকার সম্পাদক অধ্যাপিকা মরহুম রেবেকা ইয়াসমীনের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে নান্দাইল প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৭ জুলাই) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে মরহুমার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি দৈনিক জাহানের প্রতিনিধি এবি সিদ্দিক খসরুর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুল (যুগান্তর), বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল শাখার সহ-সভাপতি ডাঃ ফখর উদ্দিন ভুইয়া, নান্দাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক ইউসুফ আকন্দ মুজিবুর (আজকের খবর), প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক (আজকের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মঞ্জুরুল হক মঞ্জু (মানবকন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু হানিফ সরকার (ডেইলী বাংলাদেশ), প্রেসক্লাব সদস্য মো. রমজান আলী, নান্দাইল সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান ফকির (আমার সংবাদ), মো. মাহাবুব আলম খান (আমাদের নতুন সময়), সিএনএন বাংলা টিভির প্রতিনিধি মো. রফিকুল ইসলাম মোড়ল, তরুন সমাজ সেবক এরশাদুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।