সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

যশোরের অভয়নগর উপজেলায় মোবাইল ফোনের জন্য স্কুল পড়ুয়া শিক্ষার্থী গলায় রশি পেঁচিয়ে নিজ ঘরের ডাবায় ঝুলে আত্মহত্যা করেছে।
নিহত শিপু রায় (১২) উপজেলার মধ্যপুর গ্রামের মুক্ত রায়ের কন্যা।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের অভিমান করে সে আত্মহত্যার পথ বেছে নেয়। মঙ্গলবার (২৭জুলাই) সকাল সাড়ে নয়টায় নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী শিপু রায় বাড়ির কাউকে কিছু না জানিয়ে নিজ ঘরে গিয়ে ডাবায় ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

প্রতিবেশী নওয়াপাড়া সরকারি কলেজের প্রভাষক আকতার মোল্যা জানান, মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে শিপু রায় আত্মহত্যা করেছে।

থানার ওসি একেএম শামীম হাসান জানান, স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।