সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও  খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
নওগাঁর সাপাহারে কঠোর বিধিনিষেধের ৫র্থ দিন মঙ্গলবার দুপুরে উপজেলা সদরসহ শিরন্টি ও গোয়ালা ইউনিয়নের বিভিন্ন স্থানে বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। অভিযানে সহযোগিতা করেন বডার গার্ড বাংলাদেশ  বিজিবি টিম , সাপাহার থানা পুলিশ, আনসার ও স্বেচ্ছসেবীরা।
এসময় নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্যকারীদের বিভিন্ন পরিমানে জরিমানা করা হয়। এছাড়া বিনামূল্যে মাস্ক বিতরণ, সচেতনতা মূলক কার্যাক্রম এবং  করোনা ও লকডাউনের কারনে কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল কিছু পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর জরুরি সহায়তা হিসাবে চাল, ডাল, আলু, ভোজ্য তেল, লবন ও একটি করে সাবান বিতরণ করা হয়েছে। অভিযান চলাকালীন সময়ে খুঁজে খুঁজে কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে এই সমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
অপর দিকে উপজেলা সদরের জিরোপয়েন্টসহ বিভিন্ন মার্কেটে বাংলাদেশ সেনাবাহিনী টিমের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন।
 এসময় বিধি-নিষেধ অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি পালনে অবহেলার কারনে মোবাইল কোর্টে কয়েকজন ব্যক্তি-প্রতিষ্ঠানের  বিভিন্ন পরিমাণের  জরিমানা করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।