সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে মঙ্গলবার (২৭ জুলাই) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী পদ্ধতিতে শুভ উদ্বোধন ঘোষনা করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো: মজাহারুল হক প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভার্চুয়ালী) পঞ্চগড়ের জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা.মোঃ ফজলুর রহমান, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান। আমন্ত্রিত অতিথির মধ্যে ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান , মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ও উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল আলম , স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথির নির্দেশক্রমে ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে সেন্ট্রাল অক্সিজেন সঞ্চালন লাইনের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, ইউ,জি,ডি,পি প্রকল্পের মাধ্যমে জাইকা’র অর্থায়নে এবং উপজেলা পরিষদের সার্বিক সহায়তায় প্রায় পনের লক্ষ টাকা ব্যায়ে আটায়ারী হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন বাস্তবায়ন সম্ভব হলো। তিনি বলেন, রংপুর বিভাগের উপজেলা পর্যায়ে সর্বপ্রথম উদ্বোধনকৃত সেন্ট্রাল অক্সিজেন লাইন চলমান মহামারি করোনা সংকটে উপজেলাবাসীর চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল সেন্ট্রাল অক্সিজেন লাইন আটোয়ারী হাসপাতালে চালু করা সম্ভব হলো তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি করোনা রোগী সহ অন্যান্য রোগীদের চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়াতে বিত্তবান , দানবীর সহ সেবাদানকারী সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানান।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।