রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

সন্ধ্যার ভাঙনে পাঁচ বসতবাড়ি বিলীন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ জুলাই, ২০২১

জেলার বানারীপাড়া উপজেলার রাক্ষুসী সন্ধ্যা নদীর ভাঙনে গত এক সপ্তাহের ব্যবধানে বাইশারী ইউনিয়নের নাটুয়ারপাড় গ্রামের পাঁচটি বসতবাড়ি বিলীন হয়ে গেছে।

বেপরোয়া বালু উত্তোলনের ফলে বছরের পর বছর ধরে ভাঙন অব্যাহত থাকলেও বালু উত্তোলন বন্ধ কিংবা ভাঙনরোধে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা। সূত্রমতে, গত এক সপ্তাহের ব্যবধানে নাটুয়ারপাড় গ্রামের হাফেজ আব্দুর রব, সামসুল হক সরদার, শহীদুল ইসলাম, সুলতান বেপারী ও কবির সরদারের বসতবাড়িসহ গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এরপূর্বে গত বছর বর্ষা মৌসুমে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দাসেরহাট এলাকায় একরাতে ১৬টি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। চলতি বছর বর্ষা মৌসুমে উপজেলার বাইশারী ইউনিয়নের নাটুয়ারপাড় ছাড়াও উত্তর নাজিরপুর ও শিয়ালকাঠি, সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি, নলশ্রী ও দাসেরহাট, চাখার ইউনিয়নের চাউলাকাঠি, কালিরবাজার ও হক সাহেবেরহাট, সলিয়াবাকপুর ইউনিয়নের খোদাবখশ ও খেজুরবাড়ি, সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠি, জম্বদ্বীপ ও কাজলাহারসহ বিভিন্ন এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে উত্তর নাজিরপুর গুচ্ছ গ্রাম ও খেজুরবাড়ি আবাসন প্রকল্প।

ভূক্তভোগীরা অভিযোগ করেন, সন্ধ্যা নদী থেকে অপরিকল্পিতভাবে বেপরোয়া বালু উত্তোলনের ফলে বছরের পর বছর ভাঙনে বিস্তির্ণ জনপদ বিলীন হয়ে গেলেও বালু উত্তোলন বন্ধ ও ভাঙনরোধে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এ ব্যাপারে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা বলেন, নদীভাঙনরোধে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।