রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে পত্রিকা বিক্রেতা আলম আর নেই

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ জুলাই, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পত্রিকা বিক্রেতা আলমগীর হোসেন (আলম)(৫৫) এর মৃত্যূ হয়েছে। রোববার (২৫ জুলাই) রাতে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যূ বরণ করেন। (ইন্না লিল্লাহি………রাজিউন)। আলমগীর হোসেন উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের মৃত উমের আলীর পুত্র। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন পুত্র ও চার কন্যা সন্তান রেখে যান। পারিবারিক সূত্রে জানাগেছে, তিনি গত ১ জুলাই জ¦রে আক্রান্ত হলে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হন এবং করোনা টেষ্টে পজেটিভ আসে। ১৫ তারিখ পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরবর্তী টেষ্টে নেগেটিভ রেজাল্ট আসলে তিনি ২০ তারিখে বাড়ী ফিরেন। কিন্তু ২৩ তারিখে আবার জ¦র সহ শ^াসকষ্ট শুরু হলে পুনরায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তাকে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকৎসাধীন অবস্থায় ২৫ তারিখ রাতে মৃত্যু বরণ করেন। সোমবার (২৬ জুলাই) বাদ যোহর (দুপুর ২ ঘটিকায়) ছোটদাপ দীঘিরপাড় ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে সংলগ্ন গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। এদিকে পত্রিকা বিক্রেতার মৃত্যূতে আটোয়ারী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও পঞ্চগড় প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।