করোনা ভাইরাস বিস্তার রোধে ‘‘কঠিন লক ডাউন” যথাযথভাবে বাস্তবয়ন ও জনসচেতনতা বাড়াতে রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমান আদালতের পেশকার মো. ছিদ্দিকুর রহমান জানান, রবিবার উপজেলার সদর বাজার, বাইপাস মোড়, কান্দিরপাড়, বাগধা বাজার, আস্কর কালিবাড়ী বাজার, দুশুমির হাট, করিম বাজার, বারপাইকা বাজার, সাহেবের হাট, মোহনকাঠি, ধরাধর দিঘির পাড়, মিশ্রিপাড়া হাট, চাউকাঠি, ডিএসবি বাজার, ছয়গ্রাম বাজার, দাসের হাট, দাসপট্টিসহ জনসমাগমস্থলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আবুল হাশেম।
এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ৬টি মামলায় মোট ৮হাজার ১শ টাকা অর্থদন্ডর রায় প্রদান করে তা আদায় করে আদালত।
#চলনবিলের আলো / আপন