বান্দরবানের লামায় ছাত্রলীগের উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ উদ্বাধন করা হয়েছে। সোমবার (২৬ জুলাই,২০২১ ইং) সকালে পৃথক দুই স্থানে লামা উপজেলা ভবন ও পৌরসভা কার্যালয়ের সামনে মহামারি করোনা প্রতিরোধে কাজ করতে বুথ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশিদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, নবাগত সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান,ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন।
এছাড়াও লামা উপজেলা আ. লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সহ-সভাপতি বিজয় আইচ,যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মংক্যহ্লা মার্মা,সাধারণ সম্পাদক মোঃ শাহীন,পৌর ছাত্রলীগের সভাপতি বিপ্লব নাথ,সাধারণ সম্পাদক সুমন মাহমুদ, সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম সাদ্দাম প্রমূখ।
#চলনবিলের আলো / আপন