রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে শশুর বাড়ি বেড়াতে এসে জামাইয়ের রহস্য জনক মৃত্যু

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ জুলাই, ২০২১

অভয়নগরে শশুর বাড়ি বেড়াতে এসে শরিফুল ইসলাম (৩৫) জামাইয়ের রহস্য জনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা শাহিনপাড়ার খালপাড় নামক স্থানে। সে ঐ এলাকার আবুল হোসেন (হোসনার) মেয়ে শিল্পী বেগমের স্বামী। সে শার্শা উপজেলার নাভারের জামতলা গ্রামের মো. হানিফ মোড়লের ছেলে। মৃত্যের স্ত্রী শিল্পী বেগম জানান, রোববার গভীর রাতে কোন এক সময় কাউকে কিছু না জানিয়ে তার স্বামী ঘরের আড়ার সাথে ওড়না গলায় পেচিয়ে আত্মহত্যা করেন। আমি দেখতে পেয়ে আমার পরিবারের লোকজনের সহযোগিতায় সোমবার সকালে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামায়। এলাকাবাসির ধারনা এ হত্যাকান্ডটি পূর্ব পরিকল্পিত হতে পারে বলে জানান। কারন ছেলেটি দীর্ঘ দিন মালোয়েশিয়া থাকাকালিন সে স্ত্রী শিল্পী বেগমের নামে টাকা পাঠাতেন। দেশে এসে স্বামী শরিফুল ইসলাম পাঠনো অর্থের হিসাব স্ত্রীর কাছে জানতে চাইলে তাদের সংসারে বিভিন্ন সময় এনিয়ে অশান্তি লেগে থাকতো। ঘটনার দিন সকালে ঘরে তালা দেওয়া দেখে এলাকাবাসির সন্দেহ হলে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্র্রে খবর দেয়। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে এসে ঘরের খাটের উপর থেকে মৃত্য ব্যাক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি সর্ম্পকে অভয়নগর থানা ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মৃত্য ব্যাক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এখন যশোর মর্গে পাঠনো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।