রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহার পোরশা নিয়ামতপুর এর সকল কর্মকর্তাই উন্নয়নের রোল মডেল – খাদ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ জুলাই, ২০২১
সাপাহার পোরশা নিয়ামতপুর এর সকল কর্মকর্তাই উন্নয়নের রোল মডেল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যকালে  বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন। এই তিন উপজেলা নির্বাহি অফিসার, ওসি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা( টিএসএ) এরা সকলে ভালো, উন্নয়ন এর সোয়া এনাদের শরীরে লেগে আছে, উন্নয়নকে আঁকড়ে ধরে কাজ করে যাচ্ছে তিন উপজেলার সকল কর্মকর্তা আমি চাই এরা তিন উপজেলাকে রোল মডেল উপজেলা হিসেবে পরিণত করবে এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী চিন্তাভাবনার বাস্তবায়ন ঘটাতে সারা দেশের উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে শতভাগ চিকিৎসাসেবার মানোন্নয়ন ঘটাতে সক্ষম হবে।
মন্ত্রী আরো বলেন কোভিট-১৯ মোকাবেলায় সকলকে একসাথে কাজ করতে হবে যেমন আমি দেখেছি সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রতিনিয়ত সকাল-সন্ধ্যা মাঠে থেকে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন।   চলমান করোনা পরিস্থিতিতে হাসপাতালগুলোতে রোগী সেবা মান আরও বাড়াতে চিকিৎসা সংশ্লিষ্ট যন্ত্রাংশ বা অবকাঠামোগত কোন ঘাটতি আছে কিনা এ বিষয়ে খোঁজ খবর নিয়ে তা পূরনের আশ্বাস দেন খাদ্য মন্ত্রী। এবং সরকার ঘোষিত ১৪ দিনের লকডাউন বাস্তবায়ন, শতভাগ মাস্ক নিশ্চিতকরণ, স্বাস্থ্য বিধি প্রতিপালন নিশ্চিত করণ সহ সরকারী সকল নির্দেশনা বাস্তবায়নের লক্ষে এবং করোনা প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
২৫ জুলাই রোববার বেলা  ১১টায়  ভার্চুয়ালি জুম এপসএর মাধ্যমে  অনুষ্ঠিত উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি । এসময় সাপাহার স্বাস্থ্যকমপ্লেক্সের হলরুমে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, সাভার উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুন,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গীস সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা, রুহুল আমিন, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী,সাপাহার সদর ইউপি চেয়ারম্যান  আকবর আলী, আরএমও মঞ্জুর মোর্শেদ কবির লিটন প্রমুখ।।
সভা শেষে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন একটি এম্বুলেন্সের শুভ উদ্বোধন ঘোষনা করেন খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।