রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

প্রবাসীদের সুযোগ বাড়ান : মোমিন মেহেদী  

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ জুলাই, ২০২১

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যে প্রবাসীরা দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে এই করোনাকালেও ১১ হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছে, সেই রেমিটেন্সযোদ্ধা প্রবাসীদের সুযোগ বাড়ান। এই আহবান স্বয়ং প্রধানমন্ত্রীর প্রতি।

নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রিফাত চৌধুরীর সভাপতিত্বে ‘রেমিটেন্সযোদ্ধাদের জন্য সরকারের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ২৫ জুলাই বিকেল ৪ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সভায় প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান নূরুল আলম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আরো বলেন, নতুন প্রজন্মের রাজনীতি সচেতন নাগরিকগণ রেমিটেন্সযোদ্ধা হিসেবে বিশে^র বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের অধিকার রক্ষায় সরকারকে পদক্ষেপ নিতে হবে, তাদের সুযোগ বাড়াতে হবে। তাদের জন্য রাষ্ট্রিয়ভাবে চিকিৎসা ভাতা, পেনশনভাতাসহ সার্বিক সুবিধা দেয়ার ব্যবস্থা করতে হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।