রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুর শেখ হাসিনা সেতুতে স্বাস্থ্যবিধি মানছে না বিনোদন প্রেমিরা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ জুলাই, ২০২১

টাঙ্গাইলের নাগরপুরে শেখ হাসিনা সেতুতে স্বাস্থ্যবিধি মানছে না বিনোদন প্রেমিরা। ঈদের দিন থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত দেখা যায় উপেন্দ্র সরোবর (দীঘি) ও কেদারপুর ধলেশ্বরী নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতু এই দুটি স্থানে মানুষের উপচে পড়া ভিড়। সেখানে কোন রকম সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে ঈদ আনন্দে মেতে উঠেছেন নানা বয়সের দর্শনার্থীরা ।

ঋতু বৈচিত্রের দেশ বাংলাদেশের প্রকৃতিক সৌন্দর্য্য দেখতে কার না ভাল লাগে। ব্যস্তময় জীবনে সুযোগ পেলেই একটু স্বস্তি পেতে পরিবার পরিজন নিয়ে বেড়িয়ে পড়েন। ঈদের আনন্দোকে উপভোগ করতে কোন রকম সামাজিক দুরত্ব ও মাক্সের তোয়াক্কা না করে ছুটে আসছেন তারা। নাগরপুর উপজেলায় উল্লেখযোগ্য কোন বিনোদন কেন্দ্র না থাকায় এই দুটি স্থান ঈদ ও জাতীয় দিবস গুলিতে দর্শনার্থীদের আগমনে মূখোরিত হয়ে উঠে। তাই ঈদ উপলক্ষ্যে আনন্দ উপভোগ করতে বিনোদন প্রেমিদের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে উপেন্দ্র সরোবর (দীঘি) ও শেখ হাসিনা সেতু। প্রাকৃতিক সৌন্দর্য্য ও মনোমুগ্ধ পরিবেশ থাকলেও সেখানে নেই বসার কোন সুব্যবস্থা তবু আনন্দদের কমতি নেই দর্শনার্থীদের।

এ দিকে স্থানীয়দের অভিযোগ ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসছে এবং কোন রকমের স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানা হচ্ছে না। এতে ব্যাপক হারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা। তা ছাড়া বেপরোয়া গতিতে যুবকদের মটরসাইকেল চালানোয় স্থানীয়দের মাঝে দুর্ঘটনার আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।