রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাস ব্যাপী করোনা হেল্প ডেস্কের কার্যক্রম শুরু

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ জুলাই, ২০২১

রবিবার ২৫ জুলাই বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাট পার্বত্য জেলা কমিটির রাঙামাটি সদর হাসপাতাল এলাকার কার্যালয়ে “রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাস ব্যাপী করোনা হেল্প ডেস্ক” এর কার্যক্রম শুরু করা হয়েছে।

রবিবার সকাল ৯টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাট পার্বত্য জেলা কমিটির সম্পাদক মন্ডিলীর সদস্য জুঁই চাকমা নিজে টিকা প্রদানের জন্য নাম রেজিষ্ট্রেশন করে টিকা কার্ড সংগ্রহের মাধ্যমে “রাঙামাটিতে মাস ব্যাপী করোনা হেল্প ডেস্ক” এর কার্যক্রমের সূচনা করেন।
এসময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাট পার্বত্য জেলা কমিটির সভাপতি মো. আবুল হাসেম ও সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথম দিন বৃষ্টির ভিতর রাঙামাটি শহরের আগত লোকজনের মাঝে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং টিকা প্রদানের জন্য নাম রেজিষ্ট্রেশন ও টিকা কার্ড সংগ্রহ করে দেয়া হয়।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাট পার্বত্য জেলা কমিটির আয়োজনে মাসব্যাপী করোনাভাইরাস মহামারী (কোভিড-১৯) কালিন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, টিকা প্রদানের জন্য নাম রেজিষ্ট্রেশন ও টিকা কার্ড সংগ্রহ এছাড়া করোনভাইরাসে আক্রান্ত রোগীদের সলিউশন রাঙামাটি সার্বিক সহযোগীতায় অক্সিজেন, পালস মেশিন, অক্সিমিটার ও ডিজিটাল থার্মোমিটার সেবা দেয়া হচ্ছে।
“রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাস ব্যাপী করোনা হেল্প ডেস্ক” এর কার্যক্রম ২৫ জুলাই থেকে আগামী ২৫ আগস্ট-২০২১ ইংরেজি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আরপি ৪২, রাঙামাটি সদর হাসপাতাল এলাকার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে চলবে।
এবিষয়ে প্রয়োজনে ফোন- ০২-৩৩৩৩০৪৫২৬ মুঠোফোন- ০১৮৭৬০০৬০০৫, ০১৫৫৭৪১২৫৭০, ০১৮৩০০৪১২১৭ ই-মেইল- nbchtmedia@gmail.com যোগাযোগ জন্য অনুরোধ করা হয়েছে।

“রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাস ব্যাপী করোনা হেল্প ডেস্ক” এর কার্যক্রমের মিডিয়া পার্টনার পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম জাতীয় পর্যায়ের অনলাইন নিউজ পোর্টাল www.chtmedia24.com|
ঘরে থাকুন সুস্থ থাকুন, বাইরে যেতে ডাবল মাস্ক পড়ুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।