রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

শ্রীবরদীতে লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন ও সেচ্ছাসেবী সংগঠন 

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ জুলাই, ২০২১
সরকারি নির্দেশনা মোতাবেক শেরপুরের শ্রীবরদীতে কঠোর লকডাউন বাস্তবায়নে সর্বদা তৎপর উপজেলা প্রশাসন। আজ শনিবার (২৪ জুলাই) লকডাউনের ২য় দিনে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্দেশনা অমান্য করায় ১৩টি মামলায় ১৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৬টি মামলায় ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন ইউএনও।
এছাড়াও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় পুলিশ প্রশাসন, বিজিবি,আনসার বাহিনী ও রক্তসৈনিক শ্রীবরদী টিমের  সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
অপরদিকে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশ উপজেলা বিভিন্ন বাজারে টহল জোরদার করেছে। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে সরকারিভাবে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সবাইকে নিরাপদে ঘরে রাখতেই আমারা সর্বদা চেষ্টা করে যাচ্ছি। জুরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না।
তিনি আরো বলেন, বিশেষ প্রয়োজনে বাইরে বের হলেও অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। অযথা বাইরে ঘুরাঘুরি করলে আইনের আওতায় আনা হবে। করোনার সংক্রমণ ঠেকাতে সচেতনার কোন বিকল্প নাই। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।