রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় অভিযানে ১৬ ব্যবসায়িকে জরিমানা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ জুলাই, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে ঈদের পরে সরকার ঘোষিত কঠিন লক ডাউনের প্রথম দিন শনিবার সকাল ও বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

লক ডাউনের দ্বিতীয় দিনে শনিবার উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।

অভিযানে উপজেলা বাজার, বাইপাস সড়ক, কান্দিরপাড়, গৈলা বাজার, রাজিহার বাজার, বাশাইল বাজার, পয়সারহাট বাজার, বড় মগড়া, সরবাড়ী, নাঘিরপাড়, কালুরপাড়, জোবারপাড়সহ জনসমাগমস্থলে ইউএনও মো. আবুল হাশেম এবং সহকারী কমিশনার (ভুমি) নেহের নিগার তনু, পৃথক পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেন।

আদালত পরিচালনার সময়ে সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ১৬টি মামলায় মোট ৪ হাজার ৯শ ৫০টাকা অর্থদন্ডর রায় প্রদান করে তা আদায় করা হয়।

আদালত জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং মাস্ক ব্যতীত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় তা নিশ্চিত করা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও ঔষধ বিক্রেতাদের নির্দেশনা প্রদান করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।