রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

কঠিন লক ডাউনের প্রথম দিন আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৯ ব্যবসায়িকে ১৬হাজার ৯শ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে ঈদের পরে সরকারে কঠোর লক ডাউনের প্রথম দিন শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। থানা পুলিশের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু ভ্রাম্যমান আদালতের পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা সদর বাজার, বাইপাস রোড, গৈলা বাজার, রথখোলা বাজার, দাসের হাট, পয়সারহাট বন্দর, বড় মগড়া, সরবাড়ী, নাগিরপাড়, কালুরপাড়, জোবারপাড় এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করা ও লক ডাউনে আইন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ১৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৯টি মামলায় মোট ১৬ হাজার ৯শ টাকা অর্থদন্ডর রায় প্রদান করে তা আদায় করে ভ্রাম্যমান আদালত।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।