রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর নামে কোরবানি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

মুজিববর্ষে পরিবার পরিজন নিয়ে বসবাসের ঘর পাওয়া বরিশাল সদর উপজেলার আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি গরু ও দুইটি ছাগল কোরবানি দেওয়া হয়েছে। পরবর্তীতে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা কোরবানীর মাংস ভাগ করে নিয়েছেন। এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার।

ঈদের আগের দিন দুপুরে তিনি (জেলা প্রশাসক) সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে মুজিববর্ষে আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শণ করেন। এসময় প্রকল্পের বাসিন্দাদের মাঝে পবিত্র ঈদ-উল আযহার উৎসবকে ছড়িয়ে দিতে একটি গরু ও দুইটি ছাগল প্রদান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ওইসব গবাদি পশু কোরবানি দিয়ে প্রকল্পের বাসিন্দাদের মধ্যে মাংস ভাগ করে নেওয়ার জন্য বলেন। একই সময় জেলা প্রশাসক প্রকল্পের ২০৯টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল, সেমাই ও চিনি বিতরণ করেন।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুজিববর্ষে সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য ভূমি ও ঘরের ব্যবস্থা করছেন। আমরা প্রধানমন্ত্রীর জন্য কিছু করতে পেরে নিজেদের ধন্য মনে করছি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।