রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে শিল্প ও বণিক সমিতির সাথে প্রশাসনের বৈঠক ও সচেতন মূলক প্রচারণা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

করোনাভাইরাস সংক্রামক রোধে ও সরকারি বিধি নিষেধ কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে গোপালপুর শিল্প ও বণিক সমিতির উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে বৈঠক অনুষ্ঠিত।

সিদ্ধান্তে উঠে আসে মাছ ব্যবসায়ীরা উন্মুক্ত স্থানে বসবে এবং কাঁচামাল ব্যবসায়ী ফাঁকা ফাঁকা হয়ে বসবে। এ সিদ্ধান্ত গৃহীত হয়, ওষুধের দোকান ব্যতীত, কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দোকান সকাল ৭ টা থেকে ৩ টা পর্যন্ত খোলা থাকবে।
(২৪ জুলাই) শুক্রবার দুপুরে শিল্প ও বণিক সমিতির কার্যালয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো. পারভেজ মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলিম আল রাজি, গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছনা, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন শিল্প ও বণিক সমিতির সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর।
আরো উপস্থিত ছিলেন কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদক অন্যান্য কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।
বৈঠক শেষে গোপালপুর বাজারে সচেতনামূলক প্রচারণা চালানো হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।