রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে কঠোরতম বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের অভিযান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
 নওগাঁর সাপাহারে কঠোরতম বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার সকাল থেকে উপজেলা সদর, ফুরকুটিডাঙ্গা, বাহাপুর, ওড়ুনপুর, ভাগপারুল, হরিপুর ও তিনলা বাজার সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী টিম, সাপাহার থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন।
এসময় অধিকাংশ জনসাধারনকে কঠোরতম বিধি-নিষেধ সম্পর্কে অবিহিত করা হয়। এবং পরবর্তীতে বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোর ভাবে সকর্ত করা হয়। এছাড়াও  বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের মোবাইল কোর্টে অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এদিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাযায়, জরুরি সেবা ও পণ্যবাহী পরিবহন ছাড়া অধিকাংশ দোকানপাট, শপিং মল, বড় ছোট মার্কেট, চা দোকান, গনপরিবহন সহ বিধিনিষেধ আওতাভুক্ত সকল ব্যবস্যা প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ ছিলো। উপজেলা সদরে জনসমাগম কিছুটা থাকলেও মাস্ক ব্যবহারের প্রবণতা ছিলো অধিকাংশ মানুষের মাঝে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।