রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে স্বাস্থ্য বিধি উপেক্ষায় জরিমানা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

মহামারী করোনাভাইরাসের মধ্যে বিয়ের আয়োজন ও খাবার হোটেলে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় বরিশালের গৌরনদীতে চার হাজার পাঁচ’শ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের ঝর্ণা বেগম এর মেয়ের বিয়ের অনুষ্ঠানে ও গৌরনদী বাসষ্ট্যান্ডে একটি খাবার হোটেলে এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় বিয়ে অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় কনের মাকে দুই হাজার ও হোটেলে এক হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই খায়রুল হোসেন।
অপর দিকে মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী পৌর এলাকার বড়কসবা মহল্লার এনামুল হক খানের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এ অভিযান চালানো হয়।

এসময় বিয়ে অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় কনের পিতাকে এক হাজার পাঁচশ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই কামরুজ্জামান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।