রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লি. এর উপদেষ্টা পরিষদ ও নতুন কার্যকরী কমিটি গঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
বহুল আলোচিত সামাজিক সংগঠন হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লি. এর ২০ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ১২ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) হোয়ানক টাইমবাজারের আল মদিনা ইউনিটি কমপ্লেক্সে বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।
বোরহান উদ্দিনকে সভাপতি এবং নুর মোহাম্মদ শেখকে সাধারণ সম্পাদক করে ৩ বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কার্যকরি কমিটির অন্যান্যরা হলেন- নোমান উদ্দিন ইলাহি (সহ-সভাপতি), মীর মোহাম্মদ ইব্রাহিম (অর্থ সম্পাদক), মোহাম্মদ ইমন চৌধুরী (যুগ্ম-সম্পাদক), বোরহান উদ্দিন ইলাহি (সাংগঠনিক সম্পাদক), সালমান এম. রহমান (প্রচার ও প্রকাশনা সম্পাদক), হাসমত আলী বিশ্বাস (আইন বিষয়ক সম্পাদক), জাহেদুল ইসলাম শফি (সমাজ সেবা সম্পাদক), মোহাম্মদ আজিজুর রহমান (দপ্তর সম্পাদক), জাহিদুল ইসলাম তুহিন (ক্রিড়া সম্পাদক) এবং ফখরুল ইসলাম (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক)।
এদিকে সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি, মেহেদী হাসান পাবেলকে প্রধান করে ২০ সদস্যের উপদেষ্টা পরিষদের যাত্রা শুরু করেছে হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লি.। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- আলা উদ্দিন আল আজাদ, তারেক আহমেদ মিজু, মো: শাহজাহান, নুরুল আবছার, জাহেদুল ইসলাম রানা, আবুল কাশেম, মো: রফিকুল ইসলাম, উত্তম কুমার দে, মেহেদী হাসান সোহেল, হোসাইন আহমদ, সাদ্দাম হোসাইন, রেজাউল করিম, মো: রাশেদ নিজাম, রিপন কান্তি দে, নয়ন কান্তি দে, মো: সোহেল, নুর বক্ত, শাহিনুল আলম এবং সালমান কায়সার।
উল্লেখ্য ২০১১ সালের ডিসেম্বরে বৃহত্তর হোয়ানকের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ‘সচেতন নাগরিক, উন্নত সমাজ’ স্লোগানে যাত্রা শুরু করে হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লি.। ২০১২ সাল থেকে হোয়ানকের কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা হোয়ানকের বরেণ্য ব্যক্তি সহ বহু গুণী মানুষকে সংবর্ধনা প্রদান করে আসছে এই সামাজিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সৃষ্টিশীল এবং সুসংগঠিত কাজের মাধ্যমে বহু সুনাম কুড়িয়েছে এই সোসাইটি। ২০১৩ সালে সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন (নিবন্ধন নং- ১৯৯৩) লাভ করতে সক্ষম হয় আলোচিত ও সুপরিচিত তরুণদের এই প্লাটফর্ম।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।