রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

পংগু হাকিম মিয়া ও তার পরিবারের পাশে স্বপ্ন বুনন, ঈদে উপহারস্বরুপ দেয়া হলো অটোভ্যান রিক্সা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ জুলাই, ২০২১
টাঙ্গাইলের মধুপুরের গাছাবাড়ী গ্রামের হাকিম মিয়া। বেশ কিছুদিন আগে দুর্ঘটনায় একটি পা হারান। একটি পা হারিয়ে মা-বাবা, স্ত্রী, ২ সন্তান নিয়ে বিপাকে পড়েন হাকিম। পরিবারের মুখে দু-মুঠো ভাত তুলে দিতে অনেক ভ্যান মালিকের কাছে চেষ্টা করেন  একটি ভ্যান তাকে ভাড়া স্বরুপ দিতে, অনেক খোজার পর একজন ভ্যান রিক্সা তাকে দৈনিক ভাড়ায় দেন,  প্রতিদিন ১২০ টাকা করে দিতে হয়।
একটি পা না থাকায় মানুষ তার ভ্যানে উঠতে চায়না, যার ফলে সারাদিনে  ২০০/২৫০ টাকা রোজগার করলেও সিংহভাগ টাকা চলে যেত ভ্যান ভাড়ার পেছনে, টুকিটাকি কাজ তো আছেই, কোন কোন দিন ইনকাম না হলেও ভাড়ার টাকা দিতে হতো, প্রায় দিন অনাহারে থাকে হাকিম মিয়ার পরিবার।
স্বপ্ন বুনন এডমিন প্যানেলের নজরে এলে নিজেদের উদ্যোগে পরিকল্পনা হয় একটি  নতুন ভ্যান রিক্সা হাকিম মিয়াকে উপহার দেওয়ার। স্বপ্ন বুননের এই মহত কাজে শরীক হোন স্বপ্ন বুননের ক’জন মেম্বার।
ঈদের আগের দিন মঙ্গলবার (২০ জুলাই) হাকিম মিয়ার বাড়ির উঠোনে পরিবারের উপস্থিতেতে ভ্যান রিক্সাটি ঈদের উপহার স্বরুপ হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অরনখোলা ইউপির  ৮ নং ওয়ার্ডের  সদস্য বেলায়েত হোসেন, ও স্বপ্ন বুননের এডমিন প্যানেল।
ত্যাগের মহিমায় যখন বিশ্বের সাথে ঈদের আমেজ সারা দেশে, হাকিম মিয়ার বাড়ি চুলো জ্বলেনি সারা দিন।
হাকিম মিয়ার জরাজীর্ন বাড়ির উঠোনে স্বপ্ন বুনন, স্বপ্নের হাতছানি নিয়ে,  হাকিম মিয়ার পরিবারের চোখে ছোপ ছাপ খুশির চোখের জল হঠাৎ তাদের উঠোনে এই ঈদের উপহার পেয়ে।
স্বপ্ন বুননের আনন্দ, ঈদের খুশি সবটুকু উজার করে দেওয়া হলো হাকিম মিয়ার দরিদ্র পরিবারের প্রতি। ভালো থাকুক হাকিম মিয়ার পরিবার। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।