মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়নসহ দেশ বাসীকে পবিত্র ঈদ-উল আজাহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দোয়া চেয়েছেন বরাইদ ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬নং ওয়াডের মহিলা ইউপি সদস্য প্রার্থী অঞ্জলী রানী রাজবংশী।
তিনি বলেন, পবিত্র ঈদ-উল আজাহা জাতির জন্য আনন্দ ও খুশির দিন,পবিত্র এই দিনে সবাইকে নিয়ে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ সমান ভাবে ভাগাভাগি করতে সকল শ্রেণীর মানুষের সাথে চলতে হবে।
বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারনে গত বছরের ন্যায় এবার ও মানুষের ঈদের আনন্দ সরকারি স্বাস্থবিধি মেনে করতে হবে।
তিনি সরকারি নির্দেশনা মেনে পবিত্র ঈদের নামাজ আদায়সহ স্বাস্থ্য বিধি মেনে চালার জন্য অনুরোধ করেছেন এবং সকলকে সচেতন থেকে করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য আহবান জানিয়েছেন। সেই সাথে আগামী নির্বাচনের মহিলা ইউপি সদস্য প্রার্থী হিসেবে সকলের নিকট দোয়া চেয়েছেন।
#চলনবিলের আলো / আপন