নাগরপুরে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে পবিত্র ঈদুল আযাহার উপলক্ষে নাগরপুরে অসচ্ছল পরিবারদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
মংগলবার (১৯ জুলাই) সকাল ১০.০০ ঘটিকায় মুক্তাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নানের সভাপতিত্বে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।প্রায় ৬৫ জন অসচ্ছল পরিবারদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়।
উপস্হিতি ছিলেন,হাফেজ মাসুম বিল্লাহ,ডা.মো.কাউছার খান প্রমুখ।
#চলনবিলের আলো / আপন