রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে এফবিসিসিআই-এর স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

‘করোনা সংক্রমন রোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই মিলে করোনা প্রতিরোধ করি’ স্লোগান নিয়ে এফবিসিসিআই কর্তৃক আটোয়ারীতে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেন।এফ বিসিসিআই কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসুচির অংশ হিসেবে পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় সোমবার(২০ জুলাই) বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, এফবিসিসিআই-এর পক্ষ থেকে পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ডাইরেক্টর মোঃ খলিলুর রহমান সহ চেম্বারের অন্যান্য সদস্যগণ। পরে খলিলুর রহমানের নেতৃত্বে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজারে বিভিন্ন পেশাজীবি মানুষ সহ পথচারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে প্রায় ২০ হাজার মাস্ক বিতরণ করেন এবং হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।