রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

রামগড়ে করোনায় আক্রান্ত হয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

খাগড়াছড়ির রামগড়ে করোনায় আক্রান্ত হয়ে রামগড় ১নং  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আব্দুল জলিল মারা গেছেন।

আজ মঙ্গলবার (২০জুলাই)সকাল ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।তিনি রামগড় ১নং ইউনিয়নের থানাচন্দ্র পাড়া গ্রামের মোহাম্মদ আব্দুল হামিদের ছেলে।ব্যক্তিগতজীবনে তিনি স্ত্রী,নয় সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়,করোনা উপসর্গ নিয়ে পার্শ্ববর্তী জেলা ফেনীর একটি হাসপাতালে ভর্তি হন।সেখানে তার করোনা পরীক্ষার নমুনা দেয়া হলে করোনা পজেটিভ আসে।সে ডায়াবেটিস এবং হৃদ রোগের রোগী হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।অবস্থা বেগতিক হলে তাকে আই.সি.ইউ তে নেয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন

আব্দুল জলিল রামগড় ১নং ইউনিয়নের থানা চন্দ্র পাড়া গ্রামের বাসিন্দা।তিনি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড(থানাচন্দ্র পাড়া ও লালছড়ি)থেকে টানা দ্বিতীয় বারের মত ইউপি সদস্য নির্বাচিত হোন। বর্তমানে ও ইউপি সদস্যের দায়িত্বে ছিলেন তিনি।

তার মৃত্যুতে রামগড় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।