রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বিসিআইসি সার সমিতি ও বিএডিসি সমিতির পক্ষ থেকে অক্সিজেন সিল্ডারের অর্থ প্রদান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’ স্লোগান নিয়ে মহামারী কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় আটোয়ারী হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ক্রয়ের জন্য পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিসিআইসি সার সামিতি ও বিএডিসি’র পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালেয়ে অক্সিজেন সিলিন্ডার ক্রয়ের জন্য বিসিআইসি সভাপতি মোঃ খলিলুর রহমান ও বিএডিসি সভাপতি মোঃ হায়দার আলী বকুল আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের কাছে ১লাখ ৮০ হাজার টাকা নগদ প্রদান করেন। উক্ত টাকা তাৎক্ষনিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীরের কাছে হস্তান্তর করা হয়। সুত্র জানায়, ১লাখ ৮০ হাজার টাকার মধ্যে বিসিআইসি সমিতির পক্ষ থেকে ১লাখ ৩৫ হাজার টাকা ও বিএডিসি’র পক্ষ থেকে ৪৫ হাজার টাকা প্রদান করেন। এসময় ডা. হুমায়ুন কবীর বিসিআই ও বিএডিসি সমিতিকে ধন্যবাদ জানান এবং সকল সামর্থবান মহানুভব মানুষকে চলমান মহামারী কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা করার জন্য এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন,ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান,বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, বিসিআইস ও বিএডিসির অন্যান্য সদস্য সহ গণমাধ্যমকর্মীগন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।