রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

আলমডাংগা টি.এল.এ. ওয়ালটনের পক্ষ থেকে ১০ লক্ষ্য টাকা পুরুষ্কার কামাল উদ্দিনের হাতে তুলে দিলেন সংসদ সদস্য এমপি ছেলুন জোয়ার্দার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

আলমডাংগা টি. এল. এ ওয়ালটনের পক্ষ থেকে কামাল উদ্দিনের হাতে ১০ লক্ষ্য টাকা তুলে দিলেন এমপি ছেলুন জোয়ার্দার। গতকাল রবিবার বেলা ১১:৩০ দিকে সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টি.এল.এ. মোল্লা ওয়ালটনের স্বত্বাধিকারি(মালিক) উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ১- আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলিগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সোলাইমান হক জোয়ার্দার ছেলুন (হুইপ)। তিনি আরো বলেন ভাগ্য মানুষের সঙ্গে প্রতারণা করে না, মানুষ প্রতারণা করতে পারে।ভাগ্যের টানে আমডাঙ্গা টি.এল.এ. মোল্লা ওয়াল্টন শো-রুম থেকে কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার আম্বাড়িয়া গ্রামের মধ্যবিত্ত পরিবারের কামাল উদ্দিন আজ ১০ লক্ষ্য টাকা পুরুষ্কার পেয়েছে।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাংগা উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, ওয়ালটনের অফিসার মোঃ শরিফ, উপজেলা আওয়ামিলীগের সম্পাদক ইয়াকুব মাস্টার। উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি হামিদুল ইসলাম। উপস্থিত ছিলেন পৌর আওয়ামিলীগের সভাপতি দেলোয়ার হোসেন, মতিয়ার রহমান ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহমেদ ডন,সাইফুল ইসলাম পিন্টু, যুবলীগ নেতা সাজ্জাদুল হক স্বপন সহ আরো অনেকেই। জানা গেছে কামাল ও তার স্ত্রী এবং দুই- মেয়ে আলমডাঙ্গা টি.এল.এ.মোল্লা শো-রুম থেকে ফ্রিজ ক্রয় করে। রেজিষ্ট্রেশন করে এসএমএসের মাধ্যমে ১০ লক্ষ্য টাকা পুরুষ্কার পেয়েছে। টি. এল. এ. মোল্লা ইলেকট্রনিক্স স্বত্বাধিকারী-(মালিক) লিয়াকত আলী লিপু মোল্লা কামাল উদ্দিন কে ১০ লক্ষ্য টাকা পুরুষ্কার পাওয়ায় শুভেচ্ছা জানান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।