রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

সুবিধাবঞ্চিতদের ভাতার টাকা যাচ্ছে অন্য নাম্বারে

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ জুলাই, ২০২১

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতাভোগীরা এমআইএস ফরম পূরণ করেও টাকা পাচ্ছেন না। নগদ অ্যাকাউন্টের টাকা চলে যাচ্ছে অন্য নাম্বারে। দীর্ঘদিন অফিসে ধরনা দিয়েও তারা কোনো সমাধান পাননি।

সোমবার সকালে জেলার উজিরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিধবা ভাতার গ্রাহক খুকু রানী দাস জানান, তার ভাতার প্রথম কিস্তি তিন হাজার টাকা আসার কথা থাকলেও অফিসে খোঁজ নিয়ে জানতে পেরেছেন ০১৭৯১-৬২৬০২৮ নাম্বারে টাকা ঢুকেছে। কিন্তু তার প্রকৃত মোবাইল নাম্বার দেয়া ছিলো ০১৯৫৯-৮৪৪১৭৮। উপজেলার জল্লা ইউনিয়নের বিধবা প্রমিলা পান্ডের মোবাইল নাম্বার ০১৭৫৩-৩১৮৫৫১ কিন্তু টাকা ঢুকেছে ০১৭২৮-৮৬৩৬৬২ নাম্বারে। প্রতিবন্ধী মীরা রানী সরকার, বয়স্ক ভাতার ফটিক পান্ডেও কোনো টাকা পাননি।

এ ঘটনার প্রতিবাদে ইতোমধ্যে (রবিবার) উপজেলা সমাজসেবা অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন ইউনিয়নের সুবিধাবঞ্চিত শত শত হতদরিদ্ররা। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু বিক্ষুব্ধদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে শান্ত করেন। উপজেলা চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া টাকা যেন সঠিকভাবে অসহায় সুবিধাবঞ্চিত গ্রাহকরা পায়, সেজন্য সমাজ সেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, গ্রাহকদের নিজেদের কারনে কিছু ভুল ভ্রান্তি হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।