খাগড়াছড়ির রামগড়ে সাপের কামড়ে উষা মারমা(৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।আজ ১৯জুলাই (সোমবার)সকাল ১১টায় ওঝার কাছে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা যায়।
নিহত ঊষা মারমা রামগড় উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ছোটখেদা গ্রামের সেলেহা মারমার স্ত্রী।
রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারি কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ডা. বিজয় মজুমদার জানান,রাত ১২টার দিকে সাপে কাটা রোগীকে নিয়ে তার পরিবার হাসপাতালে আসে।প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করতে বলা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল রাত হয়ে গেলেও তার গৃহপালিত গরু বাড়িতে না আসায় পাশের জমিতে গরু খুঁজতে যায় ঊষা মারমা।তখন তাকে সাপে দংশন করে।পরিবারের সদস্যরা তাকে রাত ১২টায় রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করতে বলে কর্তব্যরত চিকিৎসক।তাৎক্ষনিক চিকিৎসা না পেয়ে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায় পরিবার।পরে ওঝার কাছে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা যায।
রামগড় থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রাজীব চন্দ্র কর জানান,ঘটনাটি তিনি শুনেছেন।এখনো বিস্তারিত জানেন না।
উল্লেখ্য গত এক সপ্তাহে সাপের দংশনে এ পর্যন্ত দুই জন মারা যায়।গত(১৩জুলাই) মঙ্গলবার রামগড়ের দক্ষিণ লামকুপাড়া এলাকায় তাহমিনা আক্তার নামের এক শিশু সাপের দংশনে মারা যায়।এদিকে হাসপাতালে সাপে কাটার চিকিৎসা না থাকায় আতংক বিরাজ করছে স্থানীয় দের মনে।এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে কয়েকজনকে।
#চলনবিলের আলো / আপন