রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

লামায় প্রধানমন্ত্রীর ভিজিএফ’র চাউল বিতরণ 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ জুলাই, ২০২১
এবারে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বান্দরবানের লামা পৌরসভায় প্রধানমন্ত্রীর দেওয়া ৩ হাজার ৮১ পরিবারের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। সোমবার  (১৯ জুলাই,২১ ইং) সকালে পৌর এলাকার পৃথক স্থানে স্বাস্থ্যবিধি মেনে প্রতি পরিবারের মাঝে ১০ কেজি হারে এ চাউল বিতরণ কার্যক্রমে অংশ নেন লামা পৌর সভার মেয়র মো. জহিরুল ইসলাম। চাউল বিতরণ কাজে পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, কাউন্সিলর মোহাম্মদ রফিক,সাকেরা বেগম মো. সাইফুদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল ও নির্বাহী অফিসার মোঃ রেজা রশিদ উপস্থিতে লামা পৌরসভায় ৩০৮১ পরিবার, গজালিয়া ইউনিয়নের ৯৯৭ পরিবার, লামা সদর ইউনিয়নের ৬২০পরিবার, ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ হাজার ৬৩৩ পরিবার, আজিজনগর ইউনিয়নের ৬২০ পরিবার, সরই ইউনিয়নের ৮০০ পরিবার, রুপসীপাড়া ইউনিয়নের ৮২৮ পরিবার ও ফাইতং ইউনিয়নের ৬৯৮ পরিবারের মাঝেও ১০কেজি হারে মোট ৯৩৭০ পরিবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ভিজিএফ’র চাল বিতরণ করা হয় বলে জানান লামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা মোঃ মজনুর রহমান।
লামা পৌর সভার মেয়র মো. জহিরুল ইসলাম জানান, ঈদ-উল-আজহা উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত,কর্মহীন, নিম্ন আয়ের মানুষ ও অন্যান্য দুর্যোগক্রান্ত দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি ও পরিবাররের মাঝে এ চাউল দেওয়া হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।