রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ১০০ অক্সিজেন সিলিন্ডার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ জুলাই, ২০২১
আওয়ামী লীগ সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া স্বাস্থ্যকেন্দ্রে করোনা রোগীদের জন্য ৫০টি করে মোট ১০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন।
গত শনিবার টুঙ্গিপাড়ার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম, কোটালীপাড়ার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন। পরে তাদের অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের (হাসপাতালের) প্রধানদের হাতে এসব সিলিন্ডার তুলে দেন।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস এবং কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাসসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।