গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৬শ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৮৭ জন। পাশাপাশি একইসময়ে শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয় জন এবং করোনা ওয়ার্ডে একজন, পটুয়াখালীতে দুই জন, বরগুনায় তিন জন এবং ঝালকাঠিতে এক জন করোনা রোগীর মৃত্যুবরণ করেছেন। যা নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩শ ৮৪জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
#চলনবিলের আলো / আপন