রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে অ্যাপ্রোচ সড়কের বেহালদশা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ জুলাই, ২০২১

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর সাউদেরখাল ও গয়নাঘাটা ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ভরে গেছে খানাখন্দে। সড়কে বড় বড় গর্ত হয়ে মরন ফাঁদে পরিনত হয়েছে। বিঘিত হচ্ছে যান চলাচল, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। খানাখন্দের কারণে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে ভোগান্তি বেড়ে যাবে। ঈদের আগে জরুরী ভিত্তিতে সড়কের সংস্কারের দাবি করেছেন যানবাহনের চালক ও পথচারীরা।

সড়ক ও জনপথ সুত্রে জানা গেছে, ডব্লিই,বি,বি,আই,পি প্রকল্পের আওতায় মেসার্স বিএনকো ট্রেডার্স ২০১৯ সালের ১২ মার্চ ব্রিজসহ অ্যাপ্রোচ সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করে। অ্যাপ্রোচ সড়কের নির্মাণের পরপরই সড়কের কাপেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়। ঠিকাদারী প্রতিষ্টান দুই দফা সংস্কার করলেও বর্তমানে সড়কের বেহাল দশা।

স্থানীয় আব্দুল ওহাব মোল্লা অভিযোগ করেন, অ্যাপ্রোচ সড়ক নির্মাণের সময় ঠিকাদারী প্রতিষ্টান নিন্মমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণ করে। ফলে নির্মাণ কাজ শেষ হতে না হতেই কাপেটিং উঠে খানাখন্দের সৃষ্ঠি হয়। পর পর দুই দফা সংস্কার করা হলেও বর্তমানের সড়কটি এখন মরন ফাঁদে পরিনত হয়েছে।

সংশ্লিষ্ট প্রকৌশলী মুঠো ফোনে বলেন, অধিক বর্ষার কারণে সংস্কার কাজ বিলম্ব হচ্ছে। আবহাওয়া অনুকুলে আসলে ঈদ-উল-আযাহার পূর্বেই সংস্কার করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।