রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

গোবিন্দাসী গরুর হাট: খাস কালেকশনের সরকারি ফি ৪’শ, আদায় ৮’শ 

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ জুলাই, ২০২১
টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাটে খাস কালেকশনে অনিয়ম করছে উপজেলা প্রশাসন।গরু প্রতি সরকার নির্ধারিত ফি ৪’শ টাকা থাকলেও আদায় করা হচ্ছে ৬’শ থেকে ৮’শ টাকা।রবিবার (১৮ জুলাই) সরেজমিনে হাটে খাস কালেকশনে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কাওকে উপস্থিত থেকে খাজনা আদায় করতে দেখা যায়নি।
জানা যায়,কিছু দিন পূর্বে গোবিন্দাসী গরুর হাট ইজারার জন্য টেন্ডার আহ্বান করে প্রশাসন। ঐতিহ্য কমে আসায় সরকারি মূল্যে কোন ইজারাদার টেন্ডারে অংশগ্রহণ না করায় প্রশাসন খাস কালেকশন শুরু করে।
এই হাটের গরু ক্রেতা দুলাল জানান, কোরবানির জন্য ক্রয়কৃত গরুর খাজনা করতে গেলে ৪’শ টাকার পরিবর্তে ৬’শ টাকা নিয়েছে।
গরু বিক্রেতা আলতাফ জানান,তিনি এই হাটে গরু বিক্রি করে খাজনা লেখাতে গেলে সেখানে তার নিকট থেকে ভাউচার ছাড়াই ২’শ টাকা নিয়েছে।
গেল কয়েক সপ্তাহ যাবৎ স্থানীয় প্রভাবশালীরা প্রশাসনের যোগসাজসে খাস কালেকশনের নামে গরুপ্রতি খাজনার নির্ধারিত ফি ৪’শ টাকা থাকলেও ৬’শ থেকে ৮’শ টাকা আদায় করছে।এখানে গরু ক্রেতার নিকট থেকে নেওয়া হচ্ছে ৬’শ টাকা এবং বিক্রেতার নিকট থেকেও ভাউচার ছাড়াই নেওয়া হচ্ছে ২’শ টাকা।এতে ক্রেতা ও বিক্রেতার  মাঝে ক্ষোভ বিরাজ করছে।
হাট পরিচালনার সভাপতি ও ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, অতিরিক্ত টাকা আদায়ের প্রমান পাওয়া গেছে এবং অতিরিক্ত টাকা আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।