রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর উপহার পেলেন নাগরপুরে সহবতপুর ইউনিয়নের ১৪৯০ পরিবার

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ জুলাই, ২০২১

টাঙ্গাইলের নাগরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেলেন উপজেলার সহবতপুর ইউনিয়নের ১৪৯০ পরিবার। দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঈদুল-আযাহ উপলক্ষে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। শত ভাগ মাস্ক নিশ্চিতের মধ্য দিয়ে রবিবার সকালে সহবতপুর ইউনিয়ন পরিষদে এ চাল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহবতপুর ইউনিয়নের মানবতার ফেরিওয়ালা নামে ক্ষেত জনপ্রিয় চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ মোল্লা, টেকঅফিসার রহুল আমিন, ইউপি সচিব আইয়ুব আলী সহ ইউপি সদস্যগণ। করোনা সংক্রমণ এড়াতে চাল বিতরনের সময় সকলের মাঝে মাস্ক প্রদান করা হয়।

 

টেকঅফিসার রহুল আমিন বলেন, শত ভাগ সুষ্ঠ ও সুন্দর ভাবে ঈদুল-আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার বিতরন করা হচ্ছে।

 

বিতরন কালে ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ মোল্লা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আমার ইউনিয়নের ১৪৯০ পরিবার ১০ কেজি করে চাউল পেয়েছে। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের এমপি আহসানুল ইসলাম টিটু মহোদয়কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। সরকারি বাজেটের বাইরেও চেয়ারম্যান হিসাবে আমি ব্যাক্তিগত ভাবে এই ইউনিয়নের জনগণকে সহযোগীতা করে আসছি। তিনি আরো বলেন, কোন অসহায় মানুষ যেন ইউনিয়ন পরিষদের দরজা থেকে খালি হাতে ফেরৎ না যায়, এটাই আমার কথা।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।