রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে ধর্ষিতাকে বিয়ে করলো ধর্ষক

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ জুলাই, ২০২১

বরিশালের গৌরনদীতে নার্সিং পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের পর অতিগোপনে ধর্ষিতা ওই ছাত্রীকে বিয়ে করেছে ধর্ষক।
শনিবার দুপুরে বিয়ের বিষয়টি নিশ্চিত করে ওই ছাত্রী জানান, গত কয়েকদিন পূর্বে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের নিকাহ রেজিষ্টারের কাছে গিয়ে চার লাখ টাকা দেনমোহরের বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। বিয়ের সময় মাহিলাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য সলেমান মৃধা, গ্রাম্য মাতুব্বর জব্বার সরদারসহ উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নার্সিং পড়ুয়া কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে উপজেলার আশোকাঠী গ্রামের প্রবাসী হাসান সরদারের পুত্র ওষুধ ব্যবসায়ী কাওসার সরদারের বিরুদ্ধে গত ২৯ জুন গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগি ওই ছাত্রী।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। তবে মামলার আসামীকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।