রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

লামায় কোরবানির পশুর হার্টে মাস্ক বিতরণ 

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ জুলাই, ২০২১
বান্দরবানের লামায় কোরবানির পশুর হার্টে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকালে থেকে লামায় জমে উঠেছে কোরবানি পশুর হার্ট  সাপ্তাহিক বাজার হওয়ায় লামা পৌর বাস টার্মিনালে বসেছে বিশাল গরু,ছাগলের বাজার। আর মাত্র তিন’দিন পরই পবিত্র (ঈদ-উল আযহা) যারা কোরবানি করবেন সকলেই ব্যস্ত,ছুটছে পশুর হাটে। লামা উপজেলার বিভিন্ন বিভিন্ন ইউনিয়ন হতে পাহাড়ি ও নদী পথে মোটা তাজা গরু নিয়ে আসছে বিক্রয়ের জন্য। প্রচুর গরু ছাগলের সমাগম হলেও বেচা বিক্রি হচ্ছে কম।
সরেজমিনে ঘুরে দেখা যায়,পশুর হার্টে নিরাপত্তার জন্য রয়েছে এসআই আবু হানিফের নেতৃত্বে লামা থানা পুলিশের টহল টিম। জাল নোর্ট নির্নয়ে রয়েছে সোনালি ব্যাংক,ইসলামি ব্যাংক,কৃষি ব্যাংক,জনতা ব্যাংক লামা শাখার বিশেষ টিম।সোনালি ব্যাংক লামা শাখার সিনিয়র অফিসার পাইন চাছিং মার্মা জানান, জাল নোর্ট নির্নয়ে আমাদের যৌথ টিম কাজ করছে।
সেখানে স্বাস্থ্যবিধি মানতে লামা পৌরসভার পক্ষে ক্রেতা-বিক্রেতাদের মাঝে মাক্স বিতরন করেন পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম।
ইজারদার মোঃ ফরিদ জানান, অন্য বছরের তুলনায় এবার গরুর দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে তবে বেঁচা-বিক্রি কম বলে উল্লেখ করে বলেন তবে আগামি শনিবার ও মঙ্গলবার হয়তোবা কিছুটা দাম পাড়তে পারে।
এদিকে কোরবানি পশুর হার্টে নিরাপত্তা জোরদার করতে বাজার পরিদর্শন করেন লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেজাওয়ানুল ইসলাম ও লামা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমান।
সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজাওয়ানুল ইসলাম বলেন,জাল নোট,পকেটমার সহ সকল ধরনের নিরাপত্তা জোরদার করতে আমরা কাজ করছি যেকোন সমস্যায় পুলিশকে অবহিত করতে পরামর্শ দেন তিনি। পাশাপাশি স্বাস্থ্যবিধি প্রতি পালনে মাস্ক পরিধান করাসহ সচেতন করা হচ্ছে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।