রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

কঠোর লকডাউনে সঞ্চয়ের টাকা ফেরত পেলেন ব্র্যাক গ্রাহকরা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ জুলাই, ২০২১

কঠোর লকডাউনে সকল এনজিও অফিস বন্ধ থাকলেও সঞ্চয়ের টাকা ফেরত পেলেন ব্র্যাক এনজিও’র গ্রাহকরা। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা ও বোদা উপজেলার ৬টি ব্রাঞ্চের গ্রাহক তাদের সঞ্চয় হতে প্রতি গ্রাহক ২০০০/- টাকা করে ঘরে বসেই বিকাশের মাধ্যমে ফেরত পেয়েছে। মহামারী করোনা ভাইরাস সংক্রমন রোধে সারাদেশে গত ১লা জুলাই ২০২১ তারিখ হতে কঠোর লকডাউন ঘোষনা দিয়েছিল সরকার। এর কারনে বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষের জীবন যাত্রা স্থবির হয়ে পড়লে গ্রাহকদের জমানো টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্র্যাকের উর্ধতন কর্তপক্ষ। সংকটকালে সঞ্চয়ের টাকা ফেরত দেওয়ায় অত্যান্ত খুশি হয়ে ব্র্যাক এনজিও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রাহকগণ। আটোয়ারী উপজেলার সুখ্যাতি গ্রামের রশিদা বেগম ও বোধগাঁও গ্রামের হাসিনা বেগম এবং বোদা উপজেলার তাতিপাড়া গ্রামের সুফলা ও নয়াদীঘি গ্রামের নবিজা ব্র্যাক গ্রাহক জানান, লকডাউনের কারনে তাদের উপার্জন বন্ধ হয়ে গিয়েছিল। সামনে কোরবানি ঈদের বাড়তি খরচ কিভাবে সামাল দিবেন এনিয়ে ছিলেন মহা দুশ্চিন্তায়। এই দুঃসময়ে নিজেদের জমানো টাকা ফেরত পেয়ে তারা চিন্তামুক্ত হতে পেরেছেন। ব্র্যাক আটোয়ারী উপজেলা শাখা ব্যবস্থাপক(দাবি) সুনীল কুমার রায় বলেন, আমাদের কর্মীরা প্রতিনিয়ত মোবাইল ফোনে গ্রাহকদের খোজখবর নিচ্ছেন। সেই সাথে স্বাস্থ্য সচেতনতামুলক পরামর্শ প্রদান করছেন এবং অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়েও খোজ খবর রাখছেন। যারা সংকটে আছেন তাদেরকে সঞ্চয়ের টাকা বিকাশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বোদা উপজেলার এলাকা ব্যবস্থাপক (দাবি) শাহ মোঃ আব্দুল আসাদ বলেন, গ্রাহকদের চাহিদার ভিত্তিতে কঠোর লকডাউনে ব্র্যাক অফিস বন্ধ থাকলেও পঞ্চগড় জেলার মাইক্রোফাইন্যান্স(দাবি) কর্মসুচির গ্রাহকদের ১৯৫জনের মধ্যে প্রত্যেক গ্রাহককে দুই হাজার টাকা করে মোট ৩ লাখ ৯০ হাজার টাকা তাদের সঞ্চয় থেকে বিকাশের মাধ্যমে প্রদান করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।