রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে দুঃস্থ্যদের মাঝে ত্রাণ ও ঢেউ টিন বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ জুলাই, ২০২১
টাঙ্গাইলের নাগরপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও এাণ মন্ত্রণালয় কর্তৃক করোনায় অসহায় দুঃস্থ্যদের মাঝে ত্রাণ ও নগদ টাকাসহ টিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পৃথক পৃথক ভাবে উপজেলার তিনটি স্থানে খাদ্য সামগ্রী ও উপজেলা চত্বরে নগদ টাকা সহ ঢেউ টিন বিতরণ করা হয়। স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু উপস্থিত থেকে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন  থেকে বাজারের দিনমজুর অটোরিক্সা অটোটেম্পু ও ইজিবাইক কার্যালয় থেকে শ্রমিকদের মাঝে মোট ৪৫০ জন কে  খাদ্য সহ গৃহ নির্মানের জন্য ৫১ জন পরিবারের মাঝে  ৫৫ বান্ডিল ঢেউ টিন ও ৩ হাজার টাকা করে নগদ চেক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমাযুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু বক্কর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম খান অপু, এাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়া, শ্রমিকলীগের সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক ও ইজিবাইক নাগরপুর উপজেলার শাখার সাধারন সম্পাদক শাহ-আলম মিয়া, অটোরিক্সা সিএনজির সভাপতি সাইদুর রহমান সোহাগ, সাধারন সম্পাদক মো. ঠান্ডু মিয়া সহ সদর বাজার বনিক সমিতির আহ্বায়ক মো. হাবিবুর রহমান লিটন।
অপর দিকে খাদ্য সামগ্রী বিতরণ শেষে উপজেলা সভা কক্ষ থেকে ২২টি মসজিদ ও ৪ টি মন্দিরে ১০ হাজার টাকা করে নগদ চেক প্রদান করেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।