রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে মোবাইল কোর্টে দুই যুবকের অর্থদন্ড

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে দই যুবককে অর্থদন্ডাদেশ প্রদান করেছেন মোবাইল কোর্ট। বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রঞ্জু আহম্মেদ জানান, শুক্রবার ( ১৬ জুলাই) গভীর রাতে উপজেলার ধামোর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মোটর সাইকেল নিয়ে দুই যুবক অহেতুক ঘোরাফেরা করার সময় পুলিশের রাত্রীকালীন টহল দল তাদের আটক করে। আটককৃতরা হলো পঞ্চগড় সদর উপজেলার শেখের হাট (শিংনাথ পাড়া)’র মৃত নুরল হকের পুত্র মোঃ মকছেদুল হক(২৪) ও শেখের হাট( বামনপাড়া)’র মোঃ মকবুল হোসেনের পুত্র মোঃ মাহাবুল ইসলাম(২৫)। আটককৃতদের সংক্রমন রোগ ছড়ানোর অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় পৃথক পৃথকভাবে ২০০০/- টাকা করে মোট ৪০০০/- টাকার অর্থদন্ডাদেশ প্রদান করেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।