রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে করোনার দ্বিতীয় ডেডিকেটেড হাসপাতাল হতে যাচ্ছে

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

করোনার ডেডিকেটেড দ্বিতীয় হাসপাতাল হতে যাচ্ছে বরিশাল সদর জেনারেল হাসপাতাল। চলমান করোনা রোগীর চাঁপ সামলাতে প্রথম ডেডিকেটেড শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ যখন হিমশিম খাচ্ছেন তখন এমন প্রস্তাব প্রেরন করেছে বরিশাল স্বাস্থ্য বিভাগ।

যে প্রস্তাবে ইতিবাচক সাড়াও এসেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। আশ্বাস দেওয়া হয়েছে প্রস্তাব বাস্তবায়নের। করোনার চলমান পরিস্থিতির উর্ধ্বগতি অব্যাহত থাকলে খুব দ্রুত সময়ের মধ্যেই বরিশাল সদর জেনারেল হাসপাতাল সম্পূর্ন রূপে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে রূপান্তরিত হবে। হাসপাতালে আইসিইউ সেবা দেওয়ারও ব্যবস্থা করা হবে। হাসপাতালের বহিঃবিভাগ ছাড়া অন্যান্য চিকিৎসা সেবা বন্ধ রাখা হবে।

শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, অনুমোদন হয়ে গেলে করোনা ডেডিকেটেড হিসেবে একশ’ শয্যার করা হবে। এখানে ৮০জন রোগীকে সেন্ট্রাল অক্সিজেন ও বাকি ২০ জনকে সিলিন্ডার অক্সিজেন সুবিধা দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, আমরা পাঁচটি আইসিইউ বেডের পাশাপাশি জনবল চেয়েছি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।