রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশাল থেকে ১৭ রুটে বাস চলাচল বন্ধ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের দাবি না মানায় শুক্রবার সকাল থেকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে ১৭ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত বিকেল তিনটা বাস চলাচল বন্ধ রয়েছে।

পাশাপাশি এ কর্মসূচির সাথে একত্মতা প্রকাশ করে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে আন্তঃজেলা ও দুরপাল্লার সকল রুটের বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে গোটা বরিশাল জেলার সাথে আশপাশের ও দুরের জেলার সাথে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পরেছেন যাত্রীরা।

নগরীর রূপাতলীস্থ বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি কাওসার হোসেন শিপন জানান, বৃহস্পতিবার সকালে বাস শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার পর শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়। পরে হামলাকারীদের গ্রেফতারে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা আল্টিমেটাম দিয়ে প্রায় চার ঘন্টা পর বাস চালনা শুরু করে। তিনি আরও জানান, শুক্রবার সকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় এবং শ্রমিকদের দাবি না মানায়, তারা সকাল থেকে পুনরায় বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

কোতয়ালি মডেল থানার ওসি মো. নূরুল ইসলাম পিপিএম বলেন, বৃহস্পতিবারের হামলার ঘটনায় শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আহম্মদ শাহরিয়ার বাবু বাদি হয়ে নয়জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় তদন্ত করে দায়ীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।