রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

হরিপুরে দলীয় নেতৃবৃন্দের আস্থা ও ভরসার নেতা টগর

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

সন্ন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে হরিপুর উপজেলা আওয়ামী লীগের আগামী সম্মেলন কে কেন্দ্র করে গুঞ্জন শুরু হয়েছে।

উপজেলা আ’লীগের সম্মেলন কে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা বলেন, দলের আদর্শ নেতা হিসেবে আমরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে, সাবেক সভাপতি উপজেলা আ’লীগ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা অধ্যক্ষ একেএম শামীম ফেরদৌস টগর কে দেখতে চাই। ইতোমধ্যে প্রমাণিত হয়েছে দলের জন্যে নিবেদিতপ্রাণ একেএম শামীম ফেরদৌস টগর। তিনি কখনো নিজের জন্য চিন্তা করেন নি। দলের দূর্দিন বা যে কোন আন্দোলন-সংগ্রামে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাজপথে থেকেছেন। উপজেলা আওয়ামী লীগের কর্মী হিসেবে আমরা গর্বিত। আমরা একজন যোগ্যতম নেতার নেতৃত্বে থেকে জননেত্রী শেখ হাসিনার সকল কার্যক্রমে অংশ নিতে পেরেছি। একেএম শামীম ফেরদৌস টগর যে একজন সফল নেতা তার প্রমাণ তিনি রেখেছেন এই উপজেলায় আওয়ামী লীগের দুর্দিনে দলীয় কর্মীদের নিয়ে শক্ত হাতে অবস্থান করে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে। আজ হরিপুরে আওয়ামীলীগের পক্ষে শক্ত অবস্থান গড়ে উঠেছে। আমরা মনে করি একেএম শামীম ফেরদৌস টগর একজন ন্যায়পরায়ণ দূরদর্শী নেতা। তাঁর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ আরো গতি পাবে।

হরিপুরে আগামী সম্মেলনের মধ্য দিয়ে উপজেলা আ’লীগ কে আরো শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীরা জেলা ও কেন্দ্রীয় নেতাদের সুদৃষ্টি কামনা করেছেন।

দলীয় নেতাকর্মীরা আরো বলেন, সম্মেলনের মাধ্যমে যিনি নেতা নির্বাচিত হবেন তিনি আমাদেরই লোক। নেতা নির্বাচন করতে গিয়ে আমরা দলের মধ্যে বিবাদ চাই না। আমরা চাই উৎসবমুখর পরিবেশে সম্মেলন করতে। আমরা বৃহত্তর আওয়ামী পরিবারের লোক। সম্মেলনের মাধ্যমে আমরা জানাতে চাই সারা বাংলাদেশের মধ্যে হরিপুর উপজেলা আওয়ামী লীগের ঘাঁটি। এই উপজেলাবাসী আওয়ামী পরিবারের সকলেই আমার প্রাণ। আজীবন দল ও মানুষের জন্যে কাজ করে যাব। উদ্দেশ্যে যদি সৎ হয়, তাহলে লক্ষ্য বাস্তবায়ন হবেই। জীবনের প্রতিটি সময় আদর্শের জন্য লড়াই করেছি। কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। সব সময় সন্ত্রাস, চাঁদাবাজ, কালোবাজারীদের বিপক্ষে কথা বলেছি। আগামীতেও তা অব্যাহত থাকবে।

বক্তারা আরো বলেন, জাতির জনকের আদর্শে দল করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান চেয়েছিলেন সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে। আজ তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সকলে মিলে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একযোগে কাজ করব।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।