মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রিয়তমা – আশরাফুজ্জামান শাওন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

মুমূর্ষু রজনী তিক্ত আছে
নয়নের মনি কোঠায়
ভোরের আকাশে পুষ্প ঝরে
মেঘ উড়াল পাখায়,
ফেলে আসা স্মৃতি আজ দীপ্ত নীলিমায়
কেন জানি করুন কণ্ঠে গেয়েছি গান
সে নিদ্রাহীন রাত্রি গান,
আঁখির কোণে কালির ছোবল
দেখেছো কি প্রিয় ?
সে প্রথম প্রহরের কথা
জ্বলে ওঠা অন্তহার আকাশের দীপ্ত শিখা
প্রাণের স্পন্দনে ধমনীর স্রোত বয়
ডুবে যায় নীলিমার স্বপ্নতায়ন আঁখি পাতে
ঠোঁটের সীমানাই শুভ্র হাসির খোরাক
অন্ত লগ্নে নাহি ফিরে চাই
পাষণ্ড মন বলিয়া দিবি মজনুর কারাগার
ধমনীর লুপ্তরহি ফিরিয়ে দিল আমার
সময় চলিত দিন চলিল সপ্তাহ চলিল সবি
কেমন করে ভুলি তোমায় আমি
চরণে জড়ায়ে গেছে শাসনের কঠিন শৃঙ্খল
প্রাণ কাঁদে মন কাঁদে ভেঙেছে হৃদয়
স্মৃতির বকুল দাঁড়িয়ে আছে
বলিতে নাই পারি।
নয়ন মেলে দেখেছ আমায় আড়ালে গেছো কেঁদে
সুখে থাকো ভালো থাকো ,কাঁদিয়া ফিরেছি সবে
প্রিয়তমা, আজও ভুলি নাই, ভুলি নাই
তোমায় আমি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।